শিক্ষাক্রম ও পাঠ্যসূচি

পাঠ্যসূচি নির্বাচনের ক্ষেত্রে জামিয়াতুল লতিফ সবসময় আকাবিরে ওলামায়ে দেওবন্দের অনুসারী। কদীম নেসাবকে সামনে রেখে তার যাবতীয় মাহাসিন ও সৌন্দর্যের পুরোটা ছাত্রদের সামনে তুলে ধরার প্রতি বদ্ধপরিকর।

আমাদের শিক্ষাদর্শন

হ্যাঁ, জামিয়াতুল লতিফ অবশ্যই আধুনিকতাকে স্বাগত জানায়। তবে তা কখনও বাধহীন না। একজন ছাত্র যেন যাবতীয় ইলমি ইসতিদাদের পাশাপাশি আরবী ও বাংলা ভাষার প্রতি পুরোপুরি যত্নশীল থাকে, তা লক্ষ রাখা হয়।

আমাদের নেসাব

শ্রেণীভিত্তিক পাঠ্যসূচি

বিভিন্ন বর্ষের বিষয় ও কিতাবসমূহের একটি সুবিন্যস্ত তালিকা

ছানাবিয়া ২য় বর্ষ (শরহে বেকায়া)

এই বর্ষে ছাত্রদেরকে সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও উচ্চতর কিতাবসমূহের পাঠদান করা হয়। ইলমি ইসতিদাদ ও আমলি জিন্দেগি গঠনের লক্ষ্যে প্রতিটি কিতাব অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়।

6
মোট বিষয়
8
মোট কিতাব

কুরআন কারীম

তরজমায়ে কুরআন (১ থেকে ১৫তম পারা)

ইলমুল ফিকহ

শরহে বেকায়া (১ম ও ২য়)

ইলমু উসুলুল ফিকহ

নুরুল আনওয়ার

বালাগাত শাস্ত্র

মুখতাসারুল মাআনী

ইলমুল ফরায়েজ

আস সীরাজী ফিল মীরাছ

আরবি সাহিত্য

আল মাকামাতুল হারিরিয়্যাহ
আত্ তরীকু ইলাল ইনশা (৩য়)
আল-মুকাররাতুল মুফিদাহ

উচ্চতর গবেষণা ও বিশেষ বিভাগ

বিশেষায়িত জ্ঞান অর্জনের জন্য আমাদের উচ্চতর বিভাগসমূহ

দারুল ইফতা (ফতোয়া বিভাগ)

শরয়ী মাসআলা-মাসায়েলের সমাধান ও গবেষণার জন্য এটি মাদরাসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। অভিজ্ঞ মুফতি সাহেবদের তত্ত্বাবধানে এখানে ফতোয়া প্রদান ও উচ্চতর ইফতা কোর্স পরিচালিত হয়।

  • আধুনিক মাসআলার শরয়ী সমাধান
  • উচ্চতর ইফতা ও ফিকহ গবেষণা
  • অনলাইন ও অফলাইন ফতোয়া সেবা
আরবী সাহিত্য ও দাওয়াহ

আরবী ভাষায় দক্ষতা অর্জন এবং ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রদের যোগ্য করে গড়ে তোলা হয়। আরবী সাহিত্যের উচ্চতর কিতাবসমূহ এখানে পাঠদান করা হয়।

  • আরবী ভাষা ও সাহিত্য চর্চা
  • বক্তৃতা ও লেখালেখি প্রশিক্ষণ
  • সমসাময়িক দাওয়াহ পদ্ধতি